কোম্পানীগঞ্জে ৪০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে চারশত বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার মাদক বিক্রেতাকে আসামী করে একটি মামলাও দায়ের হয়েছে।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই মাদক বিক্রেতারা পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাইর নেতৃত্বে অভিযানে ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, এসআই শাহ আলম, এসআই হারুনুর রশিদ ও এএসআই মারুফ চৌধুরী অংশ নেন।
এ বিষয়ে এসআই শাহ আলম বাদী হয়ে চারজন মাদক বিক্রেতার নামোল্লেখসহ অজ্ঞাত নামা ৭-৮ জনকে আসামী করে মামলা করেছেন।
আসামীরা হলো- উপজেলার গৌখালেরপাড়ের মৃত আব্দুল গফুর বাদাই’র ছেলে ফজর আলী, টুকেরগাঁওয়ের মৃত আব্দুর রশিদের ছেলে কাউছার মিয়া, ফেদারগাঁওয়ের আব্দুছ ছোবহানের ছেলে কাউছার ও কোম্পানীগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে কয়ছর।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই জানান, মাদক বিক্রেতা ফজর আলীর নেতৃত্বে ১০-১২ জনের একদল মাদক চোরাকারবারি ভারত থেকে মাদকদ্রব্য চোরাই পথে নিয়ে এসে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ-নতুনবাজারের উত্তরে বালুচর এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। তবে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed