৩০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের দশটি জেলার ৩০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সেবা অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই সেবার উদ্বোধন করেন।
‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার-থার্ড ফেস)’ প্রকল্পের আওতায় এ অপটিক্যাল ফাইবার সংযোগ দেয়া হলো। অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী মুস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
যে দশটি জেলার ৩০০ ইউনিয়নকে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আনা হয়েছে, সেগুলো হলো কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, নেত্রকোনা, হবিগঞ্জ, পটুয়াখালী, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও চাঁদপুর।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। যাই দেখেন যাই শুনেন যাচাই করে নিবেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যুবক সমাজ সোশ্যাল মিডিয়ার গুজব থেকে দূরে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলা পরিহার করবেন।
তিনি বলেন, যেখানে স্কুল-কলেজ সেখানে জেব্রা ক্রসিং, ওভার পাস নির্মাণ করা হবে। অনেক প্রকল্পের কাজ শুরু হয়েছে। সবার সচেতনতাও প্রয়োজন। চালক ও হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা দুর্ঘটনা রোধে সব কাজ করে যাচ্ছি।
প্রযুক্তির অপব্যবহার না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি যেন গঠনমূলক কাজে ও মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। প্রযুক্তি সুন্দর জীবন গঠনের জন্য নোংরা কাজের জন্য নয়।
মোস্তফা জব্বার বলেন, প্রতিটি প্রত্যন্ত এলাকায় যেখানে ক্যাবল বা অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছানো সম্ভব নয়, সেখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্ক পৌঁছে দিতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
জুনাইদ আহমেদ পলক বলেছেন, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগের আওতায় আসবে।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed