কারিগরি ত্রুটিতে থ্রিজি-ফোরজি সেবায় বিভ্রাট : বিটিআরসি
বৈশাখি নিউজ ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধানে কাজ করছে।
শনিবার সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে বিভ্রাট দেখা যায়। এরপর থেকে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে সচল আছে ব্রডব্যান্ড কানেকশন। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল অ্যাপসভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে পারছেন না মানুষ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed