শাবিতে আদিবাসী শিক্ষার্থীদের মিছিল সমাবেশ
শাবি প্রতিনিধি: পাহাড়ে ধর্ষণ-হত্যায় জড়িতদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’।
রবিবার(৫ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য “চেতনা-৭১” এর পাদদেশে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সিঁড়িতে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চাকমা এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঈশি চাকমা, সৌরভ সংলাপ চাকমা, জাতীয় ছাত্রদলের আহবায়ক রূপেল চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস।
বক্তব্যে তারা সকলেই ধর্ষণ-হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত,গত ২৯ জুলাই খাগড়াছড়ি’র দীঘিনালায় নয় মাইল ত্রিপুরা পাড়া’র পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা পূর্ণিমাকে স্কুলের বিরতিতে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারী ৪ জনের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়।
এছাড়াও একই দিন রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।
এর পর থেকেই সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed