কানাইঘাটে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে।
শনিবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে কানাইঘাট বাইপাস পয়েন্টে শতাধিক অট্রোরিক্সা, ক্যারি ক্যাব রাস্তায় দাঁড় করিয়ে রাখে, এসময় টায়ারে আগুন দেয় তারা। একই সময় কানাইঘাট দক্ষিণ বাজার অটোরিক্সা সমিতির বিপুল সংখ্যাক পরিবহন শ্রমিক রাস্তায় অবস্থান নেন।
এতে করে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শুক্রবারের মত আজও কানাইঘাট উত্তর বাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে দরবস্ত রাস্তার বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। আটক করতে থাকে বিভিন্ন যানবাহন। অনেক রিক্সা চালকরা অভিযোগ করে বলেন তাদের রিক্সা পর্যন্ত চলতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের মতে যেখানে ছাত্রদের থাকার কথা সেখানে উল্টো সিএনজি চালকরা যাত্রীদের কেন হয়রানী করছে?
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ ব্যাপারে সচেতন মহল মনে করেন শান্তিপূর্ণ কানাইঘাটে বিনা কারনে অট্রোরিক্সা শ্রমিকের এ আন্দোলন সুফল বয়ে আনবে না।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed