Main Menu

নাইট কোচও বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

বৈশাখী নিউজ ডেস্ক : স্কুল-কলেজ শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আজ শনিবার রাত থেকে নাইট কোচও চালানো বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (০৪ আগস্ট) বিকেলে সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মালিক সমিতি জানায়, সমিতি থেকে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। তবে মালিকরা আলাদা আলাদাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, রাতের বেলাও বাস ছাড়বে না। শনিবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাই শ্রমিক ও মালিকদের মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ থেকে নাইট কোচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ৩ আগষ্ট শুক্রবার থেকেই দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। তবে অনেক জেলা থেকে শুক্রবার রাতে নাইট কোচ ছাড়া হচ্ছিল।

এর মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে শনিবার রাত থেকে দূরপাল্লার আর কোনো গাড়ি চলবে না।

Share





Related News

Comments are Closed