‘গুজব ছড়ানোয়’ অভিনেত্রী নওশাবা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবাকে আটক করেছে র্যাব।
শনিবার (৪ আগষ্ট) রাতে তাকে রাজধানী থেকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাবের একটি দায়িত্বশীল সূত্র।
এর আগে বিকালে নওশাবা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন। ওই লাইভ ভিডিও বার্তায় তিনি দাবি করেন, রাজধানীর জিগাতলায় আন্দোলনরত একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুক লাইভে নওশাবা বলেছিলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে।’
‘যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’
উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা হাসপাতালের পাশে ফুটপাতে বাসচাপায় ২৯ জুলাই রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তাৎক্ষণিক প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর ঘাতক জাবালে নূর বাসের চালকের ফাঁসি এবং নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে টানা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed