Main Menu

ধানমন্ডি-জিগাতলাতে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ-ছাত্রলীগকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এখন সংঘর্ষে রূপ নিয়েছে। সংঘর্ষের ফলে জিগাতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে ধানমন্ডি ২ নম্বর সড়কে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের সামনের সড়কেও শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শনিবার (৪ আগস্ট) দুপুর থেকেই সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ৩টার দিকে এ সময় তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতর থেকে বিজিবি সদস্যরা বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা জানায়, সকালের দিকে তারা সীমান্ত স্কয়ারের একপাশে জড়ো হতে চাইলে সেখানে লাঠি হাতে ধাওয়া দেয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা। ধাওয়ার খবরে আন্দোলনকারীরা অন্যান্য স্পট থেকে সীমান্ত স্কয়ারের সামনে জড়ো হয়।

Share





Related News

Comments are Closed