তাহিরপুরে পানিতে ডুবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জাহিদ হাসান মৃদুল (২৫) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ নিহতের ঘটনা ঘটে।
মৃদুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি ঢাকার সাভারে।
তাহিপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউর রহমান জানান, জাহিদ হাসান মৃদুল তার কয়েকজন বন্ধু নিয়ে যাদুকাটা নদী এলাকায় বেড়াতে আসেন। নদীতে নেমে গোসল ও সাতার কাটতে গিয়ে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ বিকেলে তার লাশ নদী থেকে উদ্ধার করে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনকে জানানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed