সিলেটে নিরাপদ সড়কের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘সড়কে যেন না হয় মৃত্যু, যাত্রা যেন হয় নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়কের দাবীতে সাধারণ ছাত্র পরিষদ সিলেটের উদ্যোগে এক গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় এই গণস্বাক্ষর কর্মসূচিতে প্রথমে স্বাক্ষর করেন ভাষা সৈনিক প্রফেসর ড. আব্দুল আজিজ, অধ্যক্ষ মাসউদ খান ও পদার্থ বিজ্ঞানী তারেক আজিজ।
পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক শহীদ মিনার প্রাঙ্গনে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা চালিয়ে স্বাক্ষরকৃত কপি ছিড়ে ফেলে দেয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. নাঈমুল ইসলাম, আফজাল হোসাইন, কাঞ্চন পাল, কাওসার আহমেদ জামিল, সাদিকুর রহমান, লিটন আহমদ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed