রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা যুবলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৪ আগস্ট) এসব হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা জিগাতলায় বিক্ষোভ করলে সেখানে হামলা করেন দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে আবার প্রতিবাদ করে ধানমন্ডি-৩ নম্বরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকলে কার্যালয়ে থাকা ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ফের তাদের ওপর হামলা চালায়। পরে শিক্ষার্থীরা পিছিয়ে এসে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ফের ধাওয়া দেয়। এ সময় দুইপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে সরে যান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed