সিলেটে হোটেল থেকে ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যক্ষের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের হোটেল অনুরাগের একটি কক্ষ থেকে ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ইউনানী সমিতির মহাসচিব ফেরদৌস ওয়াহিদ বুধু’র (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে হোটেলের দোতলার ২২৯ নম্বর কক্ষ থেকে মরেদহটি উদ্ধার করা হয়।
সিলেট তিব্বিয়া কলেজ কর্তৃপক্ষের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, কলেজে ভর্তির সাক্ষাৎকার নিতে ফেরদৌসকে সিলেটে এনেছিলেন কলেজ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে সিলেটে আসার পর তিনি হোটেল কক্ষে রাত্রিযাপন করেন। শনিবার সকালে সংশ্লিষ্টরা তাকে ফোনে না পেয়ে হোটেলে এসে বন্ধ দরজা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মরদেহ হোটল কক্ষের খাটের উপর রাখা ও মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) হাদিউল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হোটেল অনুরাগে উঠেন তিনি। আজ শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হাকিম ফেরদৌস ওয়াহিদ বুধু স্ট্রোক করেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিদর্শক হাদিউল ইসলাম।
পুলিশ জানায়, এখানে তার নিকট আত্মীয় কেউ নেই। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ওসমানী হাসপাতালে তার সুরতহাল রিপোর্ট তৈরী করে বলে জানিয়েছেন হাসপাতাল ফাড়ির ইনচার্জ এস আই পলাশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed