শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিমান বন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ ও তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে সেগুলো বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শনিবার (৪ আগস্ট) দুপুরে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ কর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।
কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত ও ধৈর্য ধরার আহবান জানিয়ে মন্ত্রী তাদের ক্লাসে ফিরে যেতে বলেন।
তিনি বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দূর্ভোগে ফেলা এটা আন্দোলনের কোন পদ্ধতি হতে পারে না- এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।
তিনি আশা প্রকাশ করেছেন, এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং পর্যায়ক্রমে তাদের সকল দাবি বাস্তবায়ন করে তাদের ক্ষোভ প্রশমিত করা হবে বলেও এসময় তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।
জাবালে নূরের পরিবহনের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই শিক্ষার্থী।
তারা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১। তার আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed