সিলেটে ‘কৈশোর তারুণ্যের বইমেলা’ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ‘কৈশোর তারুণ্যে বই’ এর দুই বছর পূর্তিতে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হয়েছে বইমেলা। আজ শনিবার শুরু হওয়া মেলা চলবে ৬ আগষ্ট সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলায় শুধুমাত্র শিক্ষার্থীরাই বই দেখা ও কেনার সুযোগ পাবে।
এটি হবে ‘কৈশোর তারুণ্যে বই’ এর ৪৩তম মেলা। মেলায় ঢাকার ১১টি এবং সিলেটের একটি স্টল অংশগ্রহণ করবে। বইমেলার উদ্যোক্তা সভাপতি লেখক তুষার আব্দুল্লাহ। তিনি সময় টেলিভিশনের বার্তা প্রধান।
সিলেটে স্কলার্স হোম এর শাহী ঈদগাহস্থ ক্যাম্পাসেও ‘কৈশোর তারুণ্যে বইমেলা’ অনুষ্ঠিত হবে। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট হবে এ বইমেলা।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলাই এ বইমেলার উদ্দেশ্য। ২০১৬ সালের ২৩ জুলাই থেকে ঢাকার রাজউক কলেজ থেকে শুরু হয় ‘কৈশোর তারুণ্যে বইমেলা’।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed