রমিজ উদ্দিন কলেজে ৫ বাস হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজে পাঁচটি বাস হস্তান্তর করা হয়েছে।
শনিবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনের কাছে বাসগুলোর চাবি হস্তান্তর করেন।
কলেজটিকে ১টি দ্বিতল বাস, ৩টি সিঙ্গেল ও ১টি ৩০ আসন বিশিষ্ট কোস্টার বাস উপহার দিয়েছে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। এ সময় কলেজটির অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় কলেজের অধ্যক্ষ নুর নাহার ইয়াসমিন অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে সেজন্য বাস দেয়া হয়েছে। একজন অভিভাবক, শিক্ষক বা মা হিসেবে আমি বলতে চাই, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া হচ্ছে। সেগুলো পর্যায়ক্রমে ও অতি সত্ত্বর বাস্তবায়িত হবে’।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বিনীতভাবে আহবান জানাচ্ছি, তোমরা নিজ নিজ প্রতিষ্ঠান ফিরে যাও। পড়াশোনায় মনযোগী হও। তোমাদের জন্য সড়ক নিরাপদ করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে’।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই (রবিবার) রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। প্রধানমন্ত্রী ২ আগস্ট (বৃহস্পতিবার) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে এসে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
পরে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন। এ সময় তিনি রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস দেয়ার প্রতিশ্রুতি দেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More




Comments are Closed