Main Menu

কিবরিয়া হত্যা মামলার আসামী মহিবুর গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী মহিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হবিগন্জ সদর উপজেলার কাটাখাল গ্রামের রফিক মিয়ার পুত্র।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সদর উপজেলার কাটাখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি কিবরিয়া হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এর মধ্যে একাধিকবার দেশে এলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুনরায় চলে যান তিনি। সম্প্রতি তার দেশে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সদর উপজেলার কাটাখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে সে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী।বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগন্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ আরও ৩ জন। এতে আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এমপি মো. আবু জাহিরসহ অন্তত ৪৭ জন।

ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় কয়েক দফা তদন্ত শেষে সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এতে মহিবুর রহমানকে আসামি তালিকাভূক্ত করা হয়। তখন থেকেই পলাতক ছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed