সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শুরু শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮ ।
দুপুর ১২টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।
এর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবে।
সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এবং সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed