টুথপেস্ট টিউবের নিচের রঙগুলোর অর্থ জানেন?
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের যে কাজটা করতেই হয়, তা হচ্ছে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা। এজন্য প্রতিদিনই এই পণ্যটি হাতে নিতে হয়। অথচ কখনো কি খেয়াল করেছেন, এর নিচের দিকে বিভিন্ন রঙের দাগ দেওয়া থাকে?
এই রঙগুলো কিন্তু এমনিতেই দেওয়া হয় না। এগুলো দিয়ে বোঝানো হয় কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে টুথপেস্টটি, যাতে কেনার সময় আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারেন পণ্যটি।
মূলত এই রঙ পণ্যটিকে প্যাকেটজাত করার সময় কাজে লাগে। কারণ, স্ক্যানারের মাধ্যমে রঙ দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেটে ভরা হয়। তবে এই রঙ দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও। এবার আপনিই সিদ্ধান্ত নিন এখন থেকে কোন রঙের টুথপেস্ট বেছে নেবেন?
সবুজ রং: এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে।
নীল রং: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে।
লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
কালো: এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed