Main Menu

সিলেট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যাচ্ছে না। ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারনে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

তিনি বলেন, রাতে ঢাকা থেকে নির্দেশনা এসেছে সিলেট থেকে বাস চলাচল বন্ধ রাখতে। তবে আঞ্চলিক সড়কে এবং সিলেট থেকে হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া পর্যন্ত বাস চলাচল করছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে ঢাকার সাথে সিলেটের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Share





Related News

Comments are Closed