ছাত্রলীগের নতুন কমিটি : সভাপতি শোভন, সা.সম্পাদক রাব্বানী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজানুল হক চৌধুরী শোভন। আর সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।
আওয়ামী লীগ সভাপতি হিসেবে অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিরও অনুমোদন করেন তিনি।
সভাপতির পক্ষে মঙ্গলবার (৩১ জুলাই) রাতে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন আর সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস।
ঢাকা মহানগর উত্তরে সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম আর সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়।
ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি হয়েছেন মেহেদী হাসান আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed