Main Menu

সিসিকে ১০৬টি কেন্দ্রে নৌকা ৭১২১১, ধানের শীষ ৭০০৮২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা ও ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী অনানুষ্ঠানিকভাবে ১০৬টি কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৭১,২১১ ভোট। আর ধানের শীষ পেয়েছে ৭০,০৮২ ভোট।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ছিলেন ১৮৫২ জন।

এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়ে শুরু হয় নির্বাচনী ভোট গণনা।

Share





Related News

Comments are Closed