Main Menu

ছাতকে গৃহবধূর রহস্যজনক মৃত্য নিয়ে তোলপাড়

ছাতক প্রতিনিধি: ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর মাঝপাড়া গ্রামে সাজনা বেগম (৩০) নামের দুই সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পক্ষের লোকজনের দাবী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সাজনা বেগম। অপরদিকে নিহতের পিতার বাড়ির লোকজন বলছে পরকিয়ার কারনে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হামপাতাল মর্গে প্রেরন করেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ ঘটে আসছিল। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। সোমবার সকালে ঘরের মেঝেতে পড়ে থাকা সাজনা বেগমের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম ছুরতহাল তৈরী করে লাশ মর্গে প্রেরন করেন। এসময় গৃহবধূর মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়।

সাজনা বেগমের স্বামী ফয়জুল ইসলাম রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হওয়ার কথা স্বীকার করে জানান, অভিমানে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বসন্তপুর গ্রামের তনকুছ মিয়ার পুত্র সাজনা বেগমের বড় ভাই আশিক মিয়া জানান, স্বামীর পরকিয়ায় বিরোধিতা করায় প্রায়ই তার বোনকে মারপিট করতো ফয়সল। পরকিয়ার বিষয়টি চরিতার্থ করতেই তার বোনকে হত্যা করা হয়েছে।

ছাতক থানার এসআই শফিকুল ইসলাম জানান, আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। তবে মাথার ডান দিকে ও ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে।

Share





Related News

Comments are Closed