সিসিকে ৪১ কেন্দ্রের ফলাফলে কামরান এগিয়ে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফলে ৪১টি কেন্দ্রে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার (৩০ জুলাই) রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
৪১টি কেন্দ্রে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৩২৯৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ২৮৩৭১ ভোট। আরিফের থেকে ৪৬২৭ ভোটে এগিয়ে কামরান।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ছিলেন ১৮৫২ জন।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed