Main Menu

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । রোববার দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ।
নিহতরা হলো- কালিকাপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক মিয়া (৫) ও ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে কালিকাপুর গ্রামে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পারিবারিকভাবে কোন অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে থানা পুলিশ ।

Share





Related News

Comments are Closed