সিসিক নির্বাচন: আজ মাঠে নামছেন ১৮ ম্যাজিস্ট্রেট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনকালিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ রোববার থেকে ১৮জন ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। এর মধ্যে ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা সিলেট সিটির ২৭টি ওয়ার্ডে নয়টি টিমে ভাগ হয়ে ভোট গ্রহণের পরের দুই দিন পর্যন্ত মোট চার দিন দায়িত্ব পালন করবেন।
সিলেট আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনকালিন সংগঠিত অপরাধ আমলে নিয়ে তা বিচারের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৯ কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। একই সাথে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে।’
তিনি জানান, নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটদের নয়টি সংরক্ষিত ওয়ার্ডের ভাগ করে দায়িত্ব দেয়া হয়েছে। তারা আজ থেকে নির্বাচন পরবর্তী দুদিনও যার যার ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।’
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে থাকবেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একে এম এমদাদুল হক।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে থাকবেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে থাকবেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা।
১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে থাকবেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে থাকবেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভুঁঞা।
১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে থাকবেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দীকি। ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে থাকবেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে থাকবেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা শাকিলা সুমু।
এছাড়া দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।
সিলেট সিটি করপোরেশনের ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৮০টি। যা ‘ঝুঁকিপূর্ণ ‘ কেন্দ্র হিসেবে পরিচিত। আর বাকি ৫৪টি কেন্দ্র সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এবার ভোটকক্ষ ৯২৭টি।
সাধারণ ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।
এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার একলাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার একলাখ ৫০ হাজার ২৮৮ জন।
সিলেট সিটি নির্বাচনে ছয় মেয়র প্রার্থী ছাড়াও ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২৬ জন ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed