নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার মধ্যরাত থেকে ভোটগ্রহণের পরদিন ৩১ জুলাই মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
জনসাধারণের জ্ঞাতার্বে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে।’
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ৩০ জুলাই সোমবার সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed