Main Menu

সুষ্ঠু নির্বাচনের দাবিতে সিলেটে সুজনের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবানে মানববন্ধন ও শান্তি পদযাত্রা করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুজন সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা কতৃপক্ষের দায়িত্ব তেমনি ভালো প্রার্থি নির্বাচনের সকল অংশীজনেরও দায়িত্ব। সকল দল ও প্রার্থির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চত করা, নির্বাচনী অনিয়মের ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন, কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান নির্বাচন কমিশনের প্রতি। মানববন্ধন শেষে নগরীতে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বøাস্ট-এর কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সমিউল আলম, এডভোকেট শাহ শাহেদা, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed