সিলেটে কামরানকে সমর্থন দিল জাতীয় পার্টি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
আজ শনিবার দুপুর ১২টায় নগরীর তালতলাস্থ একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই সমর্থন দেয়া হয়। দলের প্রধান হোসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে তাকে সমর্থন দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বর্তমান সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া, এ.টি.ইউ. তাজ রহমান, বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed