Main Menu

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা আর নেই।

শুক্রবার (২৭ জুলাই) রাত সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তিনি মারা যান।

সাবেক এই সংসদ সদস্য তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share





Related News

Comments are Closed