সিলেটে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নামোল্লেখ করা আসামীরা হচ্ছেন- আক্তার রশীদ চৌধুরী, আবুল কালাম আজাদ, তানভীর আহমদ আবির, আজাদ, মির্জা জনি, পারভেজ, বাবলু, শাহিন, আজহার আলী মানিক, হাবিব, খায়রুল, নাজমুল ইসলাম চৌধুরী, আতিফ চৌধুরী, মামুন আহমদ, রুহেল আহমদ, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, এস এম সেফুল, কামরুজ্জামান দিপু, ১০নং ওয়ার্ড বিএনপি নেতা নিয়ামত এলাহী, রিয়াজ উদ্দিন বাদশা, কয়েছ, জাবের, নাজিম উদ্দিন লস্কর, আব্দুস ছামাদ, সাবেক ছাত্রদল নেতা শাকিল মোর্শেদ, আজিজুল হোসেন আজিজ, মুন্না, ফয়েজ, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন, রজব আলী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ভিপি মাহবুব, আফছর খান, রাসেল খান, রাজিব খান, শাহ জাহান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী, আব্দুস সামাদ তুহেল, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, বাচ্চু মিয়া, মহানগর বিএনপির ক্রিড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ডিসকো, রাসেদ এবং ফয়েজ আহমদ কয়েছ।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed