ওসমানীনগরে নিহত ৫ জনের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের বাড়িই সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামে।
দোয়ারাবাজারের নরসিংপুর ইউপি সদস্য আব্দুল হান্নানের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক আশিক মিয়া জানান নিহত আনসার আলী ও আমির আলী মুকিরগাঁও গ্রামের জমির আলীর ছেলে। এছাড়া নিহত আনফর আলী, পারভিন আকতার ও তার শিশু কন্যা ঝুমা বেগম সম্পর্কে আত্মীয়-স্বজন হলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, শুক্রবার (২৮ জুলাই) ছিল নিহত আনসার আলীর বিয়ের তারিখ। সেইসাথে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কনের বাড়ি নোয়াখালী জেলায়। সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নোয়াখালীর দূরত্ব বিশাল হওয়ায় আগের দিন বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বর আনসার আলী। সাথে ছিলেন তার বড় ভাই আমীর আলী ও মামাতো ভাই আনফর আলীসহ আরো কয়েকজন।
দোয়ারাবাজার থেকে সিলেট হয়ে নোয়াখালি যাওয়ার পথেই বিকালে ওসমানীনগর অতিক্রম করার সময় ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর আনসার আলী, তার বড় ভাই আমীর আলী ও মামাতো ভাই আনফর আলীসহ ৫ জন নির্মমভাবে মারা যান। এই ৫ জনের মধ্যে আছেন তাদেরই আত্মীয় পারভিন আকতার ও তার শিশু কন্যা ঝুমা বেগম।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুরের বটেরতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী দ্রুতগতির টুকরো কাপড় বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৪৩৩) বিপরীতমুখি যাত্রীবাহী মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬) চাপা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোযাত্রী ১ নারী, ১ শিশু ও ২ যুবক ঘটনাস্থলেই মারা যায়। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় আরো ৫ মাইক্রোযাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed