Main Menu

সিলেটে পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিন সুরমার এলাকার হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন ব্রীজ এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ওপর ককটেল হামলার ঘটনায় ৪৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই) রাতে আহত এসআই আবু রায়হান আহমদ দক্ষিণ সুরমা থানায় এ মামলাটি করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এসআই আবু রায়হান নূর দক্ষিণ সুরমার কদমতলী পুলিশ ফাঁড়ি থেকে বাসায় যাওয়ার সময় মোমিনখলা এলাকায় একটি মিছিলের সামনে পড়েন। এসময় তাকে উদ্দেশ্য করে মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে তিনি আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed