Main Menu

আরিফের নির্বাচনী ইসতেহার ঘোষণা আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী ইসতেহার ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার।

বুধবার বিকেলে সিলেট নগরীর কাজীটুলাস্থ বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আরিফের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার শেষ পর্যায়ে এমন ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইসতেহার ঘোষণা করা হবে।

তিনি ইসতেহার ঘোষণাকালে সকল সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed