কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা সবাই একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
বুধবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দড়িয়াকুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার চান্দুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য লুৎফা বেগমের ছেলে দিপু, তার ভাসুরের ছেলে সাব্বির ও আরেক আত্মীয় মাসুদ।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তিনি মারা যায়।
কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার চান্দুপুর ইউনিয়নের চারিয়াগ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার পথে চারজনকে বহনকারী মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ওসি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর আরেকজন হাসপাতালে মারা যায়।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed