থাইল্যান্ডে সুইমিংপুলে ডুবে বাংলাদেশি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: থাইল্যান্ডে সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। বুধবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
ওই ব্যাংক কর্মকর্তার নাম রাশেদুল বাশার (৩৪)। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক। তার বাড়ি চাঁদপুর, তবে বসবাস চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টায় তার মরদেহ চট্টগ্রামে পৌঁছাবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রাশেদুল বাশার গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এর স্কলারশিপ নিয়ে এক বছরের প্রশিক্ষণে থাইল্যান্ড যান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed