প্রাথমিক সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর।
বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ১৮ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। তবে অন্যবার বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। এছাড়া পরীক্ষার সময় আগের মতো আড়াই ঘণ্টাই থাকছে বলে জানান তিনি।
ডিসেম্বরের শেষ দিকে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রাথমিক ও ইবদেতায়ি সমাপনী পরীক্ষা নেয়া হলেও পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা থাকে না।
রবীন্দ্রনাথ জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed