সিলেটে ১৬ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ১৬ জন প্রার্থীকে ৫০ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ১৬টি মামলায় এ পরিমাণ টাকা জরিমানা করা হয় বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উল্লাহ খান জানিয়েছেন।
তাৎক্ষণিক ভাবে তিনি ১৬টি মামলার বিস্তারিত জানাতে না পারলেও ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের দায়িত্বে থাকা সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১ ও ৩ নং ওয়ার্ডে ১ মেয়র প্রার্থীসহ ৫জন কাউন্সিলর প্রার্থীকে তিনি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় তাঁকে সহযোগিতা করেছেন সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানকে আচরণবিধি লঙ্ঘন করায় ৮ (৮) ধারায় প্রচার যানে পোস্টার সাঁটানোর দায়ে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুবিন আহমদ ৮(৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৩০০০ টাকা, একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সলমান আহমদকে ৮(১) ধারায় নির্বাচনী কার্যালয়ে বড় ধরণের ব্যানার লাগানোর দায়ে ৫০০০ টাকা, একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী কমর উদ্দিন কামুকে ৮(৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৫০০০ টাকা এবং ৩ নং ওয়ার্ডের তামিম আহমদ চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘন করায় ৮ (৮) ধারায় প্রচার যানে পোস্টার সাঁটানোর দায়ে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ১, ২ ও ৩ নং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দিলরুবা ইসলামকে আচরণবিধি লঙ্ঘন ৮ (৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৪০০০ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া আরো জানান, এসকল প্রার্থীকে জরিমানা আদায়ের পর তাদের সতর্ক করা হয়েছে। নির্বাচন উপলক্ষে এ অভিযান চলমান থাকবে। ধারাবিহকভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed