Main Menu

রংপুরে ট্রাকচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪জুলাই) বিকেলে মিঠাপুকুরের রংপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর এলাকার এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও রিতা আখতার রংপুর সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ফাহিম ও রিতা মটরসাইকেল যোগে ফুলবাড়ি থেকে রংপুরে যাচ্ছিল। তারা মিঠাপুকুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক মাহাবুবুল আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে।

Share





Related News

Comments are Closed