Main Menu

সিলেটে দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার তাদেরকে শোকজ করা হয় বলে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নিবাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

তিনি জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে সরকারের সুবিধাভোগী বা কর্মকর্তা-কর্মচারি কেউ কোন প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তারা দুজন প্রচারণায় অংশ নিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে তাদেরকে শোকজ করে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, তারা দুজন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণায় অংশ নেন।

Share





Related News

Comments are Closed