Main Menu

সিলেটে ধানের শীষের প্রচারণায় ১৪ উপজেলা চেয়ারম্যান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গনসংযোগ করেছেন বিএনপি দলীয় সিলেট বিভাগের ১৪ উপজেলা চেয়ারম্যান।
মঙ্গলবার তারা নগরীর শাহী ঈদগাহ প্রধান কার্যালয় থেকে শুরু করে নয়াসড়ক, চৌহাট্টা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

এতে অংশগ্রহণ করেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরিন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল আহমেদ, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক আহমেদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান জুনু মিয়া, শাল্লা উপজেলা চেয়ারম্যান গনেন্দ বাবু, মাধবপুর উপজেলা চেয়ারম্যান শাহজান আহমেদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান বশির আহমেদ, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমেদ, ভাইস চেয়ারম্যান মুশাহিদ তালুকদার, মাহবুব সোবহানী প্রমুখ।

Share





Related News

Comments are Closed