Main Menu

শাহজালালে দুর্ঘটনায় থাই এয়ারওয়েজের উড়োজাহাজ

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ফেটে গেছে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজের একটি চাকা। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ২টা ৩৩ মিনিটে সচল হয় রানওয়ে। এরপর বিমান ওঠা-নামা শুরু হয়।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, থাই এয়াওয়েজের উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের চাকা ফেঁটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

সিভিল এভিয়েশনের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর এম মুস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে রানওয়ে পরিষ্কার করে যাত্রীদের উদ্ধার করে টার্মিনালে নিয়ে আসা হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বেলা ১২টা ২১ মিনিটে থাই বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। যাত্রী ও ক্রুরা সবাই অক্ষত আছেন।

টিজি-৩২১ উড়োজাহাজটি ব্যাংকক থেকে ঢাকা আসে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ২১ মিনিটে অবতরণ করে।

Share





Related News

Comments are Closed