‘ডায়াবেটিকস্ নিরাময়ে ওল-কচু ও তালের ভূমিকা’ শীর্ষক সেমিনার
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডায়াবেটিকস নিরাময়ে ওল-কচু ও তালের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. হাফিজুর রহমানের সঞ্চালিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক শেখ শাহিনুর রহমান। তিনি প্রফেসর ড. আব্দুর রউফের তত্বাবধানে এ গবেষণা কর্ম করেছেন। শেখ শাহিনুর রহমান তার গবেষণায় দেখিয়েছেন, ওল-কচু ও তাল পরিমিত পরিমাণ নিয়মত্রান্ত্রিকভাবে খেলে ডায়বেটিকস নিয়ন্ত্রণে থাকে।
বিভাগের সভাপতি প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ মামুন, সহকারী প্রক্টর প্রফেসর ড. কামরুল হাসান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. দীপক কুমার পাল, প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, সহকারী অধ্যাপক ড. তৌফিক এলাহী, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গবেষণা তত্বাবধায়ক বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ডায়াবেটিকস নিরাময়ে তালের শ্বাস ও ওল-কচু জাতীয় খাদ্যে এন্টি ডায়াবেটিক উপাদান আছে। এগুলো সহনীয় মাত্রায় খেলে ডায়াবেটিকস নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed