Main Menu

সুরমা নদী থেকে বালু শ্রমিক সর্দারের লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদী থেকে এক বালু শ্রমিক সর্দারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টায় শহরের বড়পাড়া এলাকার সুরমা নদীতে সিলেটের একটি ডুবুরি দল এসে একঘণ্টা তল্লাশি চালিয়ে শ্রমিক সর্দারের লাশ উদ্ধার করে এডিএম এর অনুমতিক্রমে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শ্রমিক সর্দার মো. ইকবাল হোসেন (১৮) সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের মো. তাঁরা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় বড়পাড়া এলাকার সুরমা নদীতে বালু বোঝাই বাল্কহেড নোঙ্গর করার সময় নদীতে পড়ে পানির নীচে তলিয়ে যায়। তাঁর সহকর্মী ও স্বজনরা অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। পরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে মঙ্গলবার দুপুর ১টায় সিলেটের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পানির নীচে তল্লাশি করে লাশ উদ্ধারে সক্ষম হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ শ্রমিক বাল্কহেড নোঙ্গর করার সময় পানিতে পড়ে তিনি ডুবে যান।

Share





Related News

Comments are Closed