Main Menu

জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শেলটেক কোম্পানীর কর্মী নিহত

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধ: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক পাওয়ার টেকনোলজি লিঃ এ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমন আহমদ (২০) নামে এক কর্মী নিহত হয়েছে। সে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইন মাঠিতে পড়ে থাকায় সে লক্ষ্য না করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে শেলটেক টেকনোলজি কোম্পানীর জিএম এর সাথে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নূল জাকির জানান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১জন নিহতের সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য শেলটেক কোম্পানীতে পুলিশ পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed