সিলেটে লাইসেন্স বিহীন পোলট্রি প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে লাইসেন্স ছাড়া মৎস্যখাদ্য বিক্রির অপরাধে একটি পোলট্রি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ জুলাই) বিমান বন্দর এলাকার নূর মোহাম্মদ বহুমুখী ফিড এন্ড পোলট্রি প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স।
তিনি বলেন, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স ব্যতীত মৎস্যখাদ্য বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে চলা এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দ্বিজরাজ বর্মণ এবং সার্বিক সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed