সিলেটে সাবেক ছাত্রদল নেতা নাহিদ আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান- মাস দুয়েক আগে নাহিদুল ইসলাম নাহিদ ব্রেন স্ট্রোক করেন। এরপর বেশকিছুদিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিছুটা সুস্থ হন। সম্প্রতী তিনি সিটি নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরীতে গণসংযোগও করেন।
সোমবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed