স্পোর্টস সাস্ট ফুটসাল টুর্নামেন্ট’১৮ শুরু রোববার
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো স্পোর্টস সাস্ট ফুটসাল টুর্নামেন্ট’১৮ শুরু হবে রোববার।
শনিবার শাবি প্রেসক্লাবে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান টুর্নামেন্টের আহবায়ক সালমান উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২২ জুলাই) দুপুরে চিয়ার আপ আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আটদিনব্যাপী এ টুর্নামেন্টের পর্দা উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা। টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৯ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মত আয়োজিত এই স্পোর্টস সাস্ট ফুটসাল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রায় ৪৫টি দল অংশগ্রহণ করবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed