সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রাম বাংলার কথা পত্রিকার সম্পাদক প্রকাশক এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপিকে সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ প্রেসক্লাবের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন হয়েছে।
১৯ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ এর পরিচালানায় অনুষ্ঠিত সভা শেষে দুই বছর মেয়াদি নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সাপ্তাহিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু ও সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমদ সহ-সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন সহ সাধারণ সম্পাদক, দীপ্ত টেলিভিশন ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার কোষাধ্যক্ষ, আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহাবুদ্দিন আহমদ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র পাঠাগার সম্পাদক, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল-হেলাল প্রচার ও প্রকাশনা সম্পাদক, এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সৈয়দ জিয়াউল ইসলাম এডভোকেট, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, বাংলাভিশন টিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি একে কুদরত পাশা ও দৈনিক মুক্তখবর প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল কার্য নির্বাহী পরিষদ সদস্য।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed