Main Menu

সাংবাদিক সালাম মশরুর মায়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক, রিপোর্টাস ইউনিটি সিলেটের সভাপতি, দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ গীতিকার সালাম মশরুর মাতা ও দীপশিখা প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রধান শিক্ষিকা, বাংলাদেশ বেতারের গীতিকার মাজেদা শামীমা হীরার শাশুড়ি হাবিবা খাতুন (৮৫) অার নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।
শুক্রবার (২০ জুলাই) বেলা ৩টায় নগরীর চৌকিদেখীস্থ রংধনু ৭০ নম্বর বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য অাত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।
এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুরের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার অালম নবেল। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার অাত্মার শান্তি কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed