Main Menu

সিলেটে ট্রাকচাপায় এক নারী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ট্রাক চাপায় বানেছা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অপর আহত মহিলাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বানেছা বেগমসহ চারজন মহিলা ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় প্লাস্টিকের বোতল এবং কাগজ সংগ্রহ করছিলেন। হঠাৎ সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন মহিলা ট্রাকের নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই বানেছা বেগমের মৃত্যু হয়। অপর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণ থানার ওসি খায়রুল ফজল জানান, ট্রাকটি আলু বোঝাই ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। তিনি একজন মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed